image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

প্রতিবন্ধীদের ত্রাণ বিতরণ জেলা প্রশাসন’র

নিজস্ব প্রতিবেদক    |    ২১:৪৫, এপ্রিল ২২, ২০২১

image

শারীরিকভাবে কর্মক্ষম ও অস্বচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে কাজেম আলী স্কুল এন্ড কলেজ মাঠে ৪’শ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা নাজমা বিনতে আমিন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা আশরাফুল হাসান, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী ও কাজেম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ প্রমূখ। স্বেচ্ছাসেবক টিম সিপিপি, বেটার ফিউচার বাংলাদেশ, পুর্বাশার আলো, রেড ক্রিসেন্ট, তৃণমুল নাট্যদল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও নির্বাণ ক্লাব ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, সমাজের সুবিধা বঞ্চিত, কর্মক্ষম ও অস্বচ্ছল পরিবারের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যাতে একটি পরিবারও এ করোনায় অভুক্ত না থাকে সেটি নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে বলে তিনি অবহিত করেন।

স্বাস্থ্যবিধি মেনে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ কার‌্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image