image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রামে ৫ শতাধিক বেদে দিনমজুরের মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক    |    ২০:৫১, এপ্রিল ২৭, ২০২১

image

করোনা মহামারীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর অস্বচ্ছল বেদে ও দিনমজুরদের মাঝে ৫ শতাধিক প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নগরীর পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ৫ শতাধিক  অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার। 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, জেলা নাজির মোঃ জামাল উদ্দিন  প্রমূখ।

ত্রাণ বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে অস্বচ্ছল বেদে ও কর্মহীন দিনমজুরসহ কেউ সরকারি ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হবে না। কর্মহারা বা কষ্টে আছে এমন প্রত্যেককে ত্রাণের আওতায় আনতে আমাদের সকলের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।  নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে লজ্জ্বাবোধ করে সাহায্য চেয়ে আমাদের কাছে টেলিফোন ও এসএমএস করছেন তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান তিনি। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image