image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সহায় সম্বলহীন নিপীড়িত মানুষের বন্ধু ছিলেন বঙ্গবন্ধু : আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক    |    ২০:৩৮, মে ৭, ২০২১

image

বঙ্গবন্ধুর কাছে সুবিধা বঞ্চিতদেরই অগ্রাধিকার ছিল, তার রাজনীতি গরীব দুঃখী মেহনতি মানুষকে ঘিরে আবর্তিত হতো। তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ।

শুক্রবার (৭ মে) বাদ জুমা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয় প্রাঙ্গনে "আমরা ক'জন মুজিব সেনা" চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, আজ মানুষের দুর্দিনে তাদের পাশে দাড়ানো সকল সামর্থবানের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী যেভাবে অসচ্ছল মানুষের কথা ভাবছেন আমাদেরকেও সেভাবে এগিয়ে আসতে হবে।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, আমরা ক'জন মুজিব সেনা'র প্রতিষ্ঠাতা আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী, সংগঠনের চট্টগ্রাম জেলার সদস্য সমন্বয়কারী আবদুল হান্নান চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হুদা শিপন, হুমায়ুন কবির রুকন, সদস্য সংগ্রহশালা ইকবাল মোরশেদ, সালাউদ্দিন মিন্টু, নৃপতি দাশ নিপু, সরফরাজ নেওয়াজ খান রবিন, মুক্তি দাশ, বাবলু দত্ত, বোখারী আজম, সাইফুদ্দিন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image