শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২১:১৭, মে ৮, ২০২১
করোনা মহামারিতে একের পর মানবিক ও সামাজিক কাজ করে মানুষের আস্থা ও ভালবাসায় অনন্য স্থান করে নেয় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন এবার মাইক হাতে সচেতনতা সৃষ্টির ক্যাম্পেইন শুরু করেছেন।
শনিবার (৮ মে) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট ও লাকি প্লাজা, সাউথল্যান্ড সেন্টারে তিনি এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় ডিসি পশ্চিম মোঃ আব্দুল ওয়ারীশ স্যার ও এসি শ্রীমা চাকমা উপস্থিত থেকে কর্মসূচীতে নেতৃত্ব দেন।
শপিং কমপ্লেক্সগুলোর ক্রেতা বিক্রেতা সবাইকে তিনি মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজিংয়ের ব্যবস্থা রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহবান জানান। তাছাড়া পথচারীদের মধ্যে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় পথচারীদের মধ্যে তিনি মাস্কও পরিয়ে দেন।
শপিং কমপ্লেক্সগুলোর ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধের পাশাপাশি কঠোর হুঁশিয়ারীও দেন। স্বাস্থ্যবিধির ব্যতয় ঘটলে মার্কেট বন্ধ করে দেয়া হবে বলেও তিনি জানান। এ সময় মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেয়া হয়।
এদিকে আগ্রাবাদ বাদামতলী মোড়ে তিনি পথচারীদের উদ্দেশ্যে মাস্ক পরিধান করার আহবান জানিয়ে মাইকিং করেন। এরপর অনুরোধ নয়, আইন প্রয়োগ করা হবে বলে তিনি পথচারীদেরকে সতর্ক করে দেন।
এসময় ডবলমুরিং থানার একদল পুলিশ তার সাথে সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেন।
Developed By Muktodhara Technology Limited