image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চসিক মেয়রের সাথে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক    |    ২৩:৩৭, জুন ১৬, ২০২১

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হাসান-উজ- জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার চসিক অস্থায়ী নগর ভবনে মেয়র দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় মেয়র বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে নিজেদের আত্ম উৎসর্গ করেছেন বলেই আজ বিশ্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেতে সক্ষম হয়েছে। বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার দেশের উন্নয়নের জন্য যে বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করছে তাতে দেশের বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও সঠিক ইতিহাস চর্চায় সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান। 

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হামিদুন্নবী দিপু, সংহতি পরিষদ নেতা মোয়াজ্জেম হোসেন, মো. ইলিয়াস ইকবাল প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image