শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৬:৩২, জুন ২৬, ২০২১
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাচীনতম লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপতি হয়েছে।
শুক্রবার (২৪জুন) সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম ক্লাব জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন এম.এ মালেক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, কর্ণফুলীর মতোই বহমান থাক লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ফল্গুধারা। সেবার জগতে মানবিক ও মহৎপ্রাণ কিছু মানুষের উদ্যোগে ৬০ বছর আগে যে ক্লাবের যাত্রা আজও তা সমুজ্জল গৌরব ও ঐতিহ্যে। এ ক্লাবের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের যোগ্য নেতৃত্বে আগামীতে আরো সমৃদ্ধ এবং অর্থবহ কার্যক্রম বাস্তবায়িত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শোভা নাজ জিনিয়া।
প্রধান অতিথি লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য বলেন, কর্ণফুলী লায়ন্স ক্লাব সারাবছর সেবা কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকেন। এ বছরও তারা জেলায় দ্বিতীয় সর্বোচ্চ সেবা কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি পেয়েছে। জেলার ঐক্য, সমৃদ্ধি অগ্রযাত্রায় এ ক্লাবের ভূমিকা ও অবদান অনস্বীকার্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সম্মানিত অতিথি ছিলেন আগামী সেবা বর্ষের জন্য নির্বাচিত গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার আশরাফুল আলম আরজু।
প্রাক্তণ জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন শফিউর রহমান, লায়ন শামসুল হক, লায়ন রূপম কিশোর বড়ূয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভুইয়া, লায়ন নুরুল ইসলাম, লায়ন সিরাজুল হক আনছারী, লায়ন নাছির উদ্দিন প্রমূখ।
উক্ত আয়োজনে গভর্নর টিমকে সংবর্ধনা, প্রাক্তন জেলা গভর্নর ও ক্লাব সভাপতিদের সম্মাননা, নুতন মেম্বারদের অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ৬১তম বছর সেলিব্রেশন করা হয়। পরে স্যুভেনিয়র কমিটির চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুর নেতৃত্বে অতিথিবৃন্দ প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উন্মোচন করেন।
শেষে সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Developed By Muktodhara Technology Limited