শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:০৯, জুন ২৬, ২০২১
ব্যবসা বাণিজ্যের অন্যতম সংগঠন বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সভা (ইজিএম/এজিএম) স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬জুন) চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়।
বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হারুনের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান মো.রেয়াজ উদ্দিন খানসহ বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচিত পরিচালকবৃন্দ এবং সংগঠনের সকলস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় বিগত অর্থবছরের বিবরণী পাশ হওয়ার পাশাপাশি নতুন অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষসহ সকল স্টেক হোল্ডারদের সাথে ব্যবসা বাণিজ্যের সমস্যা, সম্ভাবনাসহ কৌশলগত নানা বিষয়ে বক্তারা আলোকপাত করেন। সেই সাথে নির্বাচিত নেতৃবৃন্দের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মকান্ড পরিচালনা ও দাবী আদায়েও সক্রিয় ভূমিকা রাখছেন বলে নেতৃবৃন্দ জানান।
চলতি বছরের ২৩ এপ্রিল দায়িত্বভার গ্রহণের পর থেকে ইতোমধ্যে ১৮টা স্ট্যান্ডিং কমিটি, ৮টি এডভাইজরি গঠন করে সংগঠনের কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন নেতৃবৃন্দ। ইতোমধ্যে ৫টা বোর্ড মিটিং, ৫টা স্ট্যান্ডিং কমিটির মিটিং করে কর্মপন্থা নিধারণ করে সংশ্লিষ্ট অন্যান্য ট্রেড বডি সিএন্ডএফ এসোসিয়েশন, বাফা, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষের সাথেও সাক্ষাৎ এবং ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরীর উদ্যোগ নিতে একাধিক বৈঠক হয়েছে বলে নেতৃবৃন্দ জানান।
এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ আরিফ জানান, শীঘ্রই আগ্রাবাদের মক্কা মদিনা টাওয়ারে নিজস্ব কার্যালয়ে সংগঠনের অফিস স্থানান্তরিত করা হবে। এজিএমে গঠনতন্ত্র পরিবর্তণ করে অর্ডিনারী সদস্যদর নাম জেনারেল সদস্য করার সিন্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সংখ্যা বাড়িয়ে ১জনের স্থলে ২জন করার সিন্ধান্তও নেয়া হয় সভায়।
সভায় অডিটর ফি সহ নানাবিধ ব্যয় ও বিলের উপর বিস্তারিত আলোচনা সভা শেষে চূড়ান্ত সিন্ধান্ত নেয়া হয়।
পরিশেষে দুপুরের মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Developed By Muktodhara Technology Limited