শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৪:১৫, জুন ২৭, ২০২১
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ কর্তৃক পরিচালিত চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন (সিএলএফ) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬জুন) সন্ধ্যায় নগরীর নাসিরাবাদস্থ সিএলএফ ভবনের তাহের মেমোরিয়েল হলে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক জেলা গভর্ণর লায়ন নাছির উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশন সেক্রেটারী ডা.দেবাশিষ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক, প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন এমএ মালেক, লায়ন সিরাজুল হক আনছারী, আগামী সেবা বর্ষের গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এসোসিয়েটস সেক্রেটারী আশরাফুল আলম আরজু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় গত সভার কার্যবিবরণী অনুমোদিত হয় এবং আগামী সেবা বর্ষের জন্য প্রস্তাবিত বাজেটও অনুমোদন দেয়া হয়।
সভায় হাসপাতাল ও কমপ্লেক্সের সেবা এবং গুণগত মানোন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়।হাসপাতালের ওয়ার্ড, কেবিন, আইসিইউ, অপারেশন থিয়েটার, ল্যাবসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তাবিত সুপারিশগুলো সভায় অনুমোদন দেয়া হয়।
সবশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
Developed By Muktodhara Technology Limited