শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৪:০৭, জুন ৩০, ২০২১
গার্মেন্টস কারখানা খোলা রেখে লকডাউনে গণপরিবহন বন্ধ রাখার প্রতিবাদে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকরা সড়কে বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (৩০জুন) সকাল ৯টার দিকে নিগরীর টাইগারপাস এলাকায় এ বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা।
এসময় শ্রমিকরা বলেন, করোনার কারণে সারাদেশে লকডাউন দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব গণপরিবহন। কিন্তু খোলা রাখা হয়েছে পোশাক কারখানাসহ সকল শিল্প কারখানা। শ্রমিকদের দাবি প্রতিটি কারখানার নিজস্ব পরিবহণ নেই।গণপরিবহনেই তাদের যাতায়াত করতে হয়। ফলে প্রতিদিন কাজে যাওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যদি যাতায়াতের ব্যবস্থা না রাখা হয়, তাহলে কেন কারখানা খোলা রাখা হয়েছে? প্রতিদিনিই এ ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন পোশাক শ্রমিকরা দাবি করেন।
এসময় সড়কে চলাচলরত ব্যক্তিগত গাড়ি ও পন্যবাহি গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়।ফলে সাধারণ পথচারী ও পরিবহণকে চরম দূর্ভোগে পোহাতে হয়।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে চলাচলের স্বাভাবিক গতি নিশ্চিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গণপরিবহনের সংকট হওয়ায় সড়কে শ্রমিকরা কিছুটা বিক্ষোভ করেছেন। তবে এতে উত্তেজনা অপ্রীতিকর কিছু ঘটেনি।পরে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে।শ্রমিকরা সকলেই কর্মস্থলে চলে গেছে।
Developed By Muktodhara Technology Limited