image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ২৭৮ দরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান 

নিজস্ব প্রতিবেদক    |    ২১:১১, জুলাই ৩, ২০২১

image

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসরত ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ্য ও হতদরিদ্র ২৭৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

শনিবার (৩জুলাই) সকালে  নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে  প্রাপ্ত নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা বিতরণ করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ মাসুদ কামাল, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী প্রমূখ । তৃণমূল নাট্যদল ও বেটার ফিউচার বাংলাদেশ  নগদ অর্থ বিতরণ কাজে সহযোগিতা করেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে সমাজের অস্বচ্ছল কেউ যাতে অভূক্ত না থাকে তা দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের কর্মহীন মানুষের পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসরত ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ্য, হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। যতদিন লকডাউন থাকবে ততদিন অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে  ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধি, দিনমজুর, নরসুন্দর, মুচি, নির্মাণ শ্রমিক, ভ্যান চালক, হিজড়া জনগোষ্ঠী প্রভৃতি শ্রেণি পেশার মানুষদের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। 

নিম্ন ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে সরকারি ৩৩৩ নম্বরে ফোন ও এসএমএস করছেন, প্রত্যেককে রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সরকার চায় এ কঠিন পরিস্থিতিতে কেউ যেন অনাহার ও কষ্টে না থাকে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image