image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

কর্মহীন অস্বচ্ছল মানুষদের দূর্ভোগ লাঘবে সরকার আন্তরিক : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ১৬:৪১, জুলাই ৪, ২০২১

image

কঠোর লকডাউনে কর্মহীন অসহায় সুবিধা বঞ্চিত মানুষের দূর্ভোগ নিয়ে সরকার সজাগ এবং তাদের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের আন্তরিকতার কমতি নেই। তারপরও সীমিত সাধ্যের মধ্যে সরকার যতদূর সম্ভব এসব নিম্ন আয়ের মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান।

রোববার ( ৪ জুলাই) সকাল ১১টায় নগরীর  এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, সমাজের দুস্থ, হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ সময়ে কর্মহীন কোন মানুষ যাতে সরকারী সহযোগিতা থেকে বঞ্চিত না হয় তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। করোনা মোকাবেলায় সচেতনতা, শারীরিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলের নিকট আহবান জানান তিনি।  

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, বিভাগীয় কমিশনারের পি.এস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর জাহান আক্তার সাথী,  নাঈমা ইসলাম, জিল্লুর রহমান,   আশরাফুল ইসলাম, প্রতীক দত্ত, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা নাজির মোঃ জামাল উদ্দিন। 

এসময় ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক টিম সার্ক বাংলাদেশ ফাউন্ডেশন।

এসময় প্রতি সদস্যদের উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল ও ১টিঁ সাবান প্রদান করা হয়। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image