image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের দাবিতে চট্টগ্রামে সিঅ্যান্ডএফ কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    |    ২০:৫৪, জুলাই ৭, ২০২১

image

অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন ও প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট মালিকরা। বুধবার চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

লকডাউনে সিঅ্যান্ডএফ কর্মীদের যাতায়াতের সুবিধায় বাস চালু উপলক্ষে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সমমনা কল্যাণ পরিষদ ও সম্মিলিত ঐক্যজোট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

জানা গেছে, কঠোর লকডাউনেও সচল রয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। আমদানি-রপ্তানি বাণিজ্যের কাজে নিয়োজিত অর্থনীতির সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন সিঅ্যান্ডএফ কর্মীরা। গণপরিবহন বন্ধ থাকায় যাতায়াতে প্রতিদিন সমস্যায় পড়ছেন।  এ অবস্থায় নগরীর তিনটি পয়েন্ট থেকে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়। গতকাল থেকে এ সার্ভিস চালু হয়েছে। 

সম্মিলিত ঐক্যজোটের প্রধান উপদেষ্টা সাইদুজ্জামান খান বলেন, সরকারি রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ কাজ করছে সিঅ্যান্ডএফ কর্মীরা। তাই আমাদের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিতে হবে। মালিকদের প্রণোদনা দরকার। লকডাউনে কর্মীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। তাই আমরা বাস সার্ভিস চালু করেছি।

সংশ্লিষ্টরা জানান, নগরীর লালদীঘি পূর্বপাড় থেকে কাস্টমস রুটে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চার ট্রিপ, নগরীর আগ্রাবাদ জাতিতাত্ত্বিক যাদুঘরের সামনে থেকে কেডিএস ডিপো রুটে বেলা ১২ টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই ট্রিপ এবং আগ্রাবাদ জাদুঘরের সামনে থেকে এসএপিএল হয়ে ইনকনট্রেড ডিপো রুটে বেলা ১২টা থেকে রাত ১০ পর্যন্ত দুই ট্রিপ চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমমনা কল্যাণ পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক ডলার, যুগ্ম আহ্বায়খ গিয়াস উদ্দিন ভূঁইয়া ও লোকমান হোসেন খোন্দকার, সম্মিলিত ঐক্যা জোটের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন, নুরুল আবসার(ইডেন), আবুল সালেহ, আবু তাহের, মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image