image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক    |    ২১:০৩, আগস্ট ১৪, ২০২১

image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে চলছে অসহায় দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ। বিগত ১১ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। এ ৫ দিন প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে ১ হাজার অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হচ্ছে।

কর্মসূচির চতুর্থ দিনে দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ জাকির হোসেন পিপিএম কর্ণফুলী উপজেলা পরিষদ সংলগ্ন রিভার ভিউ কমিউনিটি সেন্টারে অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেন।

আজ দুপুরে কর্ণফুলীস্থ রিভারভিউ ক্লাব, নতুন ব্রীজ, কালামিয়া বাজার, চান্দগাঁও থানা মোড়, মেয়র গলি ও বহদ্দারহাট মোড়ে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। আগামীকাল ১৫ আগস্ট রোববার জাতীয় শোক দিবসের দিন দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে, এক্সেস রোড, নয়াবাজার, বড়পোল, নিমতলা মোড়, স্টিল মিল বাজার, কাটগড় আজিজ চত্ত¡র, শুভপুর বাস স্টেশন ও কদমতলী মোড়ে রান্নাকরা খাবার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন বলেই আমরা ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাঁর জন্ম না হলে এদেশ কখনো স্বাধীন হতো না। যারা এ দেশের স্বাধীনতা কামনা করেনি তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। এ ঘটনার এর মধ্য দিয়ে বাঙ্গালী জাতির ইতিহাসে এক ঘৃন্যতম ও কলঙ্কময় অধ্যায় যুক্ত হয়েছিল। 

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এস.এম রশিদুল হক পিপিএম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার কোন শেষ নেই। তিনি অত্যন্ত দুরদর্শী নেতা ছিলেন। যে ব্যক্তি আজীবন দেশের স্বাধীনতা ও এদেশের মানুষের জন্য ত্যাগ করে গেছেন তাঁেকই সপরিবারে নিষ্ঠুরতম হত্যাকান্ডের শিকার হতে হয়েছে। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বীর মুক্তিযোদ্ধাদের বেঁচে থাকতে হবে। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  চৌধুরী ফরিদ, জেলা পুলিশের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিক রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, পটিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনিসহ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের অধীন বিভিন্ন থানা কমান্ডের কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image