শিরোনাম
শেখ মুহাম্মদ আরিফ | ২২:৫৩, আগস্ট ১৫, ২০২১
চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে পালিত হলো স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
১৫ আগস্ট, রোববার সকাল ৯টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর নেতৃত্বে আদালতের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিচারকবৃন্দ। এসময় বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকতার্ ও নাজির মোহাম্মদ আবু তাহের, বেঞ্চসহকারীগণসহ সকল কর্মচারীবৃন্দ।
পরে দিবসটি স্মরণে আদালত প্রাঙণে একটি বৃক্ষরোপণ করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী।
Developed By Muktodhara Technology Limited