image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক    |    ২৩:৪৪, আগস্ট ১৫, ২০২১

image

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী-জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্যের সাথে চট্টগ্রামে পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম নানা কর্মসূচি পালন করেছে।

শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ ও কালোব্যাজ ধারণ করা হয়। এসময় বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি, ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ সকল সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। চট্টগ্রাম পিআইডির পক্ষ থেকে উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারী স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। 

পরে শোক দিবস উপক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। আলোচনায় অংশ নেন  ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদেও ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সারোয়ার কামাল প্রমূখ। জেলার সকল সরকারি দপ্তর ও বিভাগীয় পর্যায়ের প্রধানগণ আলোচনা সভায় সংযুক্ত ছিলেন।

জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে খতমে কোরআন, দোয়া মিলাদ মাহফিল ও মোনাজাত, ভার্চুয়ালি কবিতা আবৃত্তি, হামদ ও নাতের আয়োজন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার প্রভৃতি। 

শোক দিবস উদযাপন উপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image