শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৮:২৭, নভেম্বর ৮, ২০২০
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি হাউজিংয়ে রবিবার (৮ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চসিক।
এসময় কর্পোরেশনের মালিকানাধীন ৭ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের পর ওই জায়গা কর্পোরেশনের ভুসম্পত্তি শাখাকে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযানকালে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সদরঘাট থানা পুলিশ, ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
Developed By Muktodhara Technology Limited