image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রাম দক্ষিণে বিএনপি’র কমিটি বাণিজ্য : প্রতিবাদে পাল্টা কমিটি

নিজস্ব প্রতিবেদক    |    ১৫:৫৩, জানুয়ারী ৬, ২০২১

image

একেতো দল আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে ব্যর্থ তার ওপর সাংগঠনিক কর্মকান্ডে অর্থ বাণিজ্যের লাগাতার অভিযোগে চট্টগ্রামে লেজে গোবরে অবস্থা বিএনপি’র। মূলদল, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহের কমিটি গঠনের ক্ষেত্রে একের পর এক অর্থ লেনদেনের অভিযোগে বিব্রত দলটির হাই কমান্ড।

সম্প্রতি (৩১ ডিসেম্বর) ৯টি সাংগঠনিক এলাকায় কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। দায়িত্ব পাওয়ার প্রায় ১৫ পর ঘোষিত এসব কমিটিতে অনৈতিক সুবিধা নিয়ে অযোগ্য ও নিষ্ক্রিয়দের স্থান দেয়ার অভিযোগে পাল্টা কমিটি ঘোষণা করেছে জেলার কয়েকজন নেতা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পাল্টা কমিটি ঘোষণা করে দলের একটি অংশ।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সিনিয়র নেতা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ইদ্রিস মিয়া, আজিজুল হক চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম অনৈতিক সুবিধা নিয়ে দলের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ কমিটি ঘোষণা করেন।

এর আগে কমিটি ঘোষণার পরপরই দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বোয়ালখালী পৌর মেয়র ও সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আবু, বোয়ালখালী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুল মান্নান, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম।

কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, দূর্নীতি, অবমূল্যায়নের অভিযোগে এসব নেতারা পদত্যাগের সিন্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

জেলার দুই শীর্ষ নেতার এমন কর্মকান্ডে বিব্রত স্বয়ং আহ্বায়ক কমিটির সিনিয়র নেতারাও।

কমিটি বাতিল ও পাল্টা কমিটি ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস বলেন, ‘উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রের নির্দেশনা ছিল আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়ার। কিন্তু আহ্বায়ক ও সদস্য সচিব অনৈতিক সুবিধা নিয়ে আমার মতামত ছাড়াই কমিটি ঘোষণা করেছেন।

আহ্বায়ক কমিটির মতানৈক্যের মধ্যেই গত ৩১ ডিসেম্বর ৫ উপজেলা ও ৪ পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর থেকে উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়ে। এরই মধ্যে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির আরও কয়েকজন নেতা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পদত্যাগী নেতাদের অভিযোগ, টাকার বিনিময়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা টাকার বিনিময়ে নিষ্ক্রিয়দের উপজেলা এবং পৌর কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব করেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পদত্যাগকারী এবং পদবঞ্চিতদের নিয়ে ফের ৬ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। সংবাদ সম্মেলনে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এবং সদস্য সচিব মোস্তাক আহমদের বিরুদ্ধে নানান অভিযোগ করেন। এরপর বাঁশখালী উপজেলা, বাঁশখালী পৌরসভা, বোয়াখালী উপজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, লোহাগাড়া উপজেলা এবং চন্দনাইশ পৌরসভা কমিটি ঘোষণা করেন।

ঘোষিত পাল্টা আহবায়ক কমিটিগুলো হলো : বাঁশখালী উপজেলায় আহবায়ক মো- ইব্রাহিম খলিল, সদস্যসচিব-এ্যাডভোকেট মহিউদ্দীন সিকদার, বাঁশখালী পৌরসভায় আহবায়ক- কামরুল ইসলাম হোসাইনী, সদস্য সচিব-শাহাদাত হোসেন আজগর, বোয়ালখালী উপজেলায় আহবায়ক-শওকত আলম, সিনিয়রযুগ্ম আহবায়ক-ইকবাল পাশা, সদস্য সচিব-হামিদুল হক মন্নান চেয়ারম্যান, বোয়ালখালী পৌরসভায় আহবায়ক-হাজী আবুল কালাম(আবু), সদস্য সচিব-মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলায় আহবায়ক-সাজ্জাদুর রহমান, সদস্য সচিব-সালাহ উদ্দীন চৌধুরী সোহেল, চন্দনাইশ উপজেলায় আহবায়ক-সালাউদ্দীন চৌধুরী, সদস্য সচিব-শাহানাজ বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), চন্দনাইশ পৌরসভায় আহবায়ক-আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, সিনিয়র যুগ্মআহবায়ক-ইউনুছ বাবুল, সদস্য সচিব-মোরশেদুল আলম মিন্টু।


চট্টগ্রাম দক্ষিণ বিএনপি : ৫ উপজেলা ৪ পৌরসভার আহবায়ক কমিটি ঘোষণা


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image