image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপসহ কারান্তরিণ ১৫ আসামীর জামিন নাকচ, চার্জ গঠন

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ব্যুরো    |    ১৩:২৭, জুন ২৭, ২০২১

image

মেরিন ড্রাইভ সড়কে বাহারছড়া শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারান্তরীন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ অভিযুক্ত ১৫ আসামীকে আদালতে হাজির করা হয়েছে। মামলার চার্জগঠনে (বিচার কাজ শুরুর প্রক্রিয়া) ধার্য্যদিন হিসেবে তাদের আদালতে হাজির করা হয়েছে। সে বিষয়ে শুনানির পাশাপাশি জামিন আবেদন করা আসামী ওসি প্রদীপসহ অন্য দু’জনের বিষয়েও শুনানির হয়। কিন্ত আদালত তাদের জামিন আবেদন নাচক করে চার্জ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

এর আগে ১৩ জুন দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে ওসি প্রদীপের জামিন আবেদন শুনানির কথা থাকলেও তা ২৭ জুন করা হবে বলে দিন ধার্য্য করা হয়েছিল। ২৪ জুন আত্মসমর্পণ করা ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল সাগর দেবের করা জামিন আবেদনও আজ (২৭ জুন) শুনানির তারিখ দেয়া হয়। যথারীরি জামিন আবেদন শুনানী কালে তা নাচক করে দেন আদালত।

রবিবার (২৭ জুন) বেলা সাড়ে ১০টায় প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে তাদের কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। কঠোর নিরাপত্তায় কাঠগড়ায় তোলা হয়েছে ১৫ আসামিকে। প্রিজন ভ্যান থেকে আসামিদের নামানোর সময় কান্নার রুল পড়ে স্বজনরা।

মামলায় অভিযুক্ত বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, কনস্টেবল সাগর দেব ও বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নন্দদুলাল রক্ষিত’র পক্ষে করা জামিন আবেদনের শুনানিও হবে।

পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, সাবেক ওসি প্রদীপ ও এসআই নন্দদুলালের জামিন চেয়ে গত ১০ জুন আদালতে আবেদন জানানো হয়েছিল। কিন্তু ওই দিন আদালতে নথি উপস্থাপন না হওয়ায় শুনানির দিন ধার্য করা হয়নি। ১৩ জুন এ নিয়ে পুনরায় আদালতে আবেদন করা হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য ২৭ জুন দিন ঠিক করেন। এ মামলায় অভিযুক্ত কনস্টেবল সাগর দেব গত ২৪ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।

সিনহা হত্যা মামলায় (এস,টি-৪৯৩/২১) চার্জগঠন শুনানিতে আসামী পক্ষে আইনী লড়াই করছেন কক্সবাজার বারের এড. দিলীপ দাশ, মহি উদ্দিন খান, মোবারক হোসেন আর চট্টগ্রাম হতে এসেছেন এড. রানা দাশগুপ্ত, এড. চন্দন দাশসহ ১০-১২ জনের একটি আইনজীবী প্যানেল।

রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম ও বাদীর পক্ষে এড. মোহাম্মদ মোস্তফা, সাবেক পিপি এড. মোহাম্মদ জাহাঙ্গীর শুনানিতে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাখেদ খান। এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়েছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ (পরিদর্শক) লিয়াকত আলীকে প্রধান করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‌্যাবকে। এরপর গত ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।

পরবর্তীতে সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে পুলিশের করা মামলার ৩ জন সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ ছাড়া একই অভিযোগে পরে গ্রেফতার করা হয় টেকনাফ থানা পুলিশের সাবেক সদস্য কনস্টেবল রুবেল শর্মাকেও।

মামলায় গ্রেফতার ১৪ আসামিকে র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উক্ত মামলায় গত বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম। মামলায় অভিযুক্ত ওসি প্রদীপের অন্যতম সহযোগী কনস্টেবল সাগর দেব দীর্ঘ ১১ মাস পলাতক থাকার পর ২৪ জুন আত্মসমর্পণ করেন তিনি। এরপর নির্ধারিত দিন হিসেবে চার্জগঠন শুনানিতে সকল আসামীকে আদালতে হাজির করা হয়েছে।


মেজর সিনহা হত্যা মামলার প্রধান স্বাক্ষীসহ পুরো পরিবারের বিরুদ্ধে মামলা

মেজর সিনহা হত্যা : ১৫ জন আসামির বিরুদ্ধে র‌্যাবের অভিযোগপত্র দাখিল

মেজর সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে করা রিভিশনের ফের শুনানী ১০ নভেম্বর ধার্য 

মেজর সিনহা হত্যা: টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে সাত দিনের রিমান্ড

মেজর সিনহা হত্যার বিচার দাবীতে বোনের অভিনব প্রতিবাদ

মেজর সিনহা হত্যা : আরও এক পুলিশ সদস্য গ্রেফতার 

মেজর সিনহা হত্যা: পুলিশের চার সদস্য দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর

মেজর সিনহা হত্যার দায় স্বীকার করেছেন ইন্সপেক্টর লিয়াকত

মেজর সিনহা হত্যা : চার পুলিশ সদস্য’সহ ৭ আসামি কারাগারে

মেজর সিনহা হত্যা : পুলিশ সহ ৭ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর 

মেজর সিনহার সহযোগী সিফাতের জামিন : মামলা তদন্তে র‌্যাব


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image