image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রাম দক্ষিণ বিএনপি : পাল্টা কমিটি ঘোষণার দায়ে ৩ নেতাকে শো’কজ

নিজস্ব প্রতিবেদক    |    ১৯:২৬, জানুয়ারী ৬, ২০২১

image

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আওতাধীন ৯সাংগঠনিক কমিটি ঘোষণার এক সপ্তাহের মাথায় আরেক অংশ কর্তৃক পাল্টা কমিটি ঘোষণার দায়ে ৩ নেতাকে শো’কজ করেছে কেন্দ্রীয় বিএনপি।

বুধবার (৬ জানুয়ারী) কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব কর্তৃক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কারণ দর্শানো নোটিশ ইস্যু করা হয়।

দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

এতে বলা হয়, উল্লেখিত নেতৃবৃন্দ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক, সদস্য সচিব কর্তৃক ঘোষিত বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির কমিটির বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাল্টা কমিটি দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। 

এছাড়া দলের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে কুৎসা রটনাসহ সংগঠন বিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকার সৃষ্টি অভিযোগ রয়েছে। সুতরাং কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শিয়ে আগামী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে একটি লিথিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কারণ দর্শানো নোটিশটি কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে অনুলিপি দেয়া হয়েছে।

নোটিশের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপি’র ‍যুগ্ম-আহবায়ক আলী আব্বাস বলেন, আমি এখনও লিখিত কোন নোটিশ পাইনি, তবে অনেকের কাছে শুনেছি এ ধরণের একটি নোটিশ ইস্যু হয়েছে।

তিনি বলেন, নোটিশ পেলে তারপর পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।

তিনি আরও যুক্ত করে বলেন, কমিটি দেয়ার পর সিনিয়র নেতাদের পদত্যাগের চারিদিকে যে হিড়িক কেন্দ্র বিষয়টি কিভাবে নিয়েছে? আমরাতো কাউকে পদত্যাগ করতে বলিনি। এ থেকে বুঝা যায়, অগ্রহণযোগ্য এবং এতে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এখন কেন্দ্র যদি সঠিক তদন্ত ও যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়, সেটাই হবে উত্তম।


চট্টগ্রাম দক্ষিণে বিএনপি’র কমিটি বাণিজ্য : প্রতিবাদে পাল্টা কমিটি

চট্টগ্রাম দক্ষিণ বিএনপি : ৫ উপজেলা ৪ পৌরসভার আহবায়ক কমিটি ঘোষণা


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image