শিরোনাম
মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান | ২৩:৫৫, মার্চ ২২, ২০২১
১৯৭১ সালের ২৩শে মার্চের রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ নাটকীয়। মুজিব-ইয়াহিয়া-ভূট্টো বৈঠকে সমযোতার নাটক মঞ্চায়নের পাশাপাশি পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র ও সামরিক বাহিনীর সদস্যরা আসতে থাকে বঙ্গবন্ধুর অগোচরে। ব্যবহারের অনুমতি নেওয়া হয় মালদ্বীপের গান নামক বৃটিশ ঘাটি। বঙ্গবন্ধুকে চার-দফা থেকে ইয়াহিয়া টলাতে পারেন নি। তিনি স্পষ্টতই বলেছেন, ‘৭ কোটি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকিবে। আমরা নিশ্চয়ই জয়লাভ করিব; বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনসাধারণের মুক্তি রোধ করিতে পারিবে না।’
ভূট্টোর উপস্থিতিতে মুজিব-ইয়াহিয়া বৈঠক
সংকট নিরসনের পথে?
বিক্ষুব্ধ বাংলার দশ দিগন্তে মুক্তিকামী গণমানুষের একটানা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পটভ‚মিতে বাংলা দেশের রাজধানী ঢাকার বুকে রাজনৈতিক পর্যায়ে পাকিস্তানের ভাগ্য নির্ধারণের প্রশ্নে বুঝাপাড়া চুড়ান্ত পর্যায়ে উপনীত হইয়াছে।৩রা মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদঅধিবেশন আকস্মিকভাবে স্থগিত ঘোষণা এবং তৎপরবর্তী ঘটনাবলীর অপরিহার্য পরিণতি হিসানে যে চরম রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হইয়াছে, বাংলার জনগণের পক্ষ হইতে শেখ মুজিব কর্তৃক উত্থাপিত ৪-দফা দাবী পূরণের মধ্য দিয়া উহা অবসানের সম্ভাবনা সৃষ্টি হইয়াছে বলিয়া মনে করা হইতেছে। অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার ও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি চুড়ান্ত করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া শেখ মুজিব এবং পশ্চিমাঞ্চলীয় নেতাদের সঙ্গে আলোচনা ও আনুসঙ্গিক ব্যবস্থা গ্রহণ করিতেছেন। এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার জন্য আগে না হইলেও শীঘ্রই প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিবেন বলিয়া আশা করা যাইতেছে।---
গতকাল ঢাকায় এই মর্মে আভাস পাওয়া গিয়াছে যে, রাজনৈতিক সঙ্কট নিরসনের পন্থা চুড়ান্ত করার পদক্ষেপ হিসাবে প্রেসিডেন্ট দুই একদিনের মধ্যেই বাংলা দেশ এবং পশ্চিম পাকিস্তানের নেতাদের এক যৌথ বৈঠকে মিলিত করার চেষ্টা করিতে পারেন। সম্ভবত সেই উদ্দেশ্যেই তিনি কাইয়ুম খানকে তলব করিয়াছেন। অন্য পশ্চিমাঞ্চলীয় গণ-প্রতিনিধিত্বশীল নেতারা বর্তমানে ঢাকায় রহিয়াছেন।
এদিকে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জনাব ভূট্টো আলোচনার অগ্রগতি হইতেছে বলিয়া মন্তব্য করিয়াছেন। চারিদফা পূর্ব শর্ত পূরণ করা না হইলে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ জাতীয় পরিষদে যোগ দিবে না বলিয়া ঘোষণা করিয়া এ ব্যাপারে শেখ সাহেব যে আপোষহীন ভূমিকা গ্রহণ করিয়াছেন, ইয়াহিয়া-ভূট্টো উভয়েই উহার প্রতি শ্রদ্ধাশীল হইয়াছেন বলিয়া অনুমিত হইতেছে। সম্ভবত: সেই কারণেই অর্থাৎ সামরিক আইন প্রত্যাহার ও গণপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরসহ বঙ্গবন্ধুর দাবী পূরণের ব্যবস্থা গ্রহণের নিমিত্তই ভূট্টোর উপস্থিতিতে শেখ সাহেবের সঙ্গে বৈঠক চলাকালেই গতকাল প্রেসিডেন্ট জাতীয় পরিষদেও অধিবেশন আবার স্থগিত করিয়াছেন। যদি শেষ মুহুর্তে ব্যক্তিবিশেষের কারণে অতি নাটকীয় কিছু না ঘটে তবে অচিরেই সামরিক আইন প্রত্যাহার এবং সংশ্লিষ্ট অপরাপর ব্যবস্থা গৃহীত হইতে যাইতেছে। আরও জানা গিয়াছে যে, শেখ মুজিবের দাবী অনুসারে সামরিক আইন প্রত্যাহারের পরই নয়া সরকারের রূপরেখা নির্দিষ্ট হইবে। ইতিমধ্যে শেখ সাহেব গতকালও দ্ব্যর্থহীন কণে।ঠ বলিয়াছেন যে, ‘আমাদের আন্দোলন চলিতেছে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকিবে।’ তিনি আরও বলিয়াছেন, বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চায়। কিন্তু উহা না হইলে সংগ্রামের মাধ্যমেই তারা লক্ষ্যে গিয়া পৌছিবে।------
জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত
প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান আগামী ২৫শে মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য অধিবেশন স্থগিত ঘোষণা করিয়াছেন। গতকাল দুপুর বারোটায় মুজিব-ইয়াহিয়া আলোচনার সংবাদ গ্রহণের জন্য প্রেসিডেন্টভবনের সামনে সমবেত সাংবাদিকদেও নিকট প্রেসিডেন্টভবনের জনৈক মুখপাত্র প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের কথা জানান। প্রেসিডেন্টের ঘোষণায় জাতীয় পরিষদের অবিবেশন অনুষ্ঠানের পরবর্তী তারিখ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয় নাই।---
৭ কোটি মানুষ যখন ঐক্যবদ্ধ হইয়াছে তখন দাবী আদায় করিয়া ছাড়িব : শেখ মুজিব
গতকাল স্বীয় বাসভবনের সম্মুখে জমায়েত বিপুল জনতার উদ্দেশে ভাষণ দানকালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন : ৭ কোটি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকিবে। আমরা নিশ্চয়ই জয়লাভ করিব; বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনসাধারণের মুক্তি রোধ করিতে পারিবেনা। শেখ মুজিবুর রহমান ৭ কোটি বাঙালীর মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত যে-কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকিতে জনসাধারণের প্রতি আহবান জানান। ---। শেখ মুজিবুর রহমান বলেন, ৭ কোটি মানুষ যখন ঐক্যবদ্ধ হইয়াছে তখন দাবী আদায় করিয়া ছাড়িব। ২৩ বৎসর মার খাইয়াছি, আর মার খাইতে রাজী নই;শহীদদেও রক্ত বৃথা যাইতে দেওয়া হইবে না; প্রয়োজন হইলে আরও রক্ত দিব। কিন্তু এবার সুদে-আসলে বাংলার দাবী আদায় করিয়া আনিব।---
‘আজ থেকে আমরা আর প্রাক্তন নই-’
নেতা ও জনতার সহিত একাত্মতা ঘোষণা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সৈনিক, নাবিক ও বৈমানিকগণ
বিমান, নৌ এবং স্থলবাহিনীর প্রাক্তন সৈনিকগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মসূচীকে সর্বাত্মকভাবে সফল করিয়া তোলার জন্য গতকাল শপথ গ্রহণ করিয়াছেন। গতকাল বিকালে বায়তুল মোকাররম প্রাঙ্গনে আয়োজিত বিমান, নৌ এবং স্থলবাহিনীর প্রাক্তন সৈনিকদের এক সম্মিলিত সমাবেশে বাংলা দেশের সকল অবসরপ্রাপ্ত সৈনিককে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ সংগ্রাম পরিষদ এবং স্বেচ্ছাসেবকদের সহিত সহযোগিতা করিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অহিংস-অসহযোগ আন্দোলনকে সফল করিয়া তোলার ব্যাপারে আত্মনিয়োগ করার জন্য আহবান জানান হয়।---
রাজপথে উত্তাল গণমিছিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অহিংস-অসহযোগ আন্দোলনের গতকাল ২১তম দিন অতিবাহিত হয়। গতকাল বিক্ষুব্ধ মানুষের সভা-শোভাযাত্রা এবং গগণবিদারী শ্লোগানে ঢাকা নগরী পুনরায় প্রকম্পিত হইয়া উঠে।
আজ ‘বর্জন সপ্তাহ’ শুরু
জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গঠিত ‘স্বাধীন বাংলা দেশ শ্রমিক সংগ্রাম পরিষদ’ এক নির্দেশে আজ ২৩শে মার্চ হইতে এক সপ্তাহব্যাপী ‘পাকিস্তানী দ্রব্য বর্জন সপ্তাহ’ পালন করিবার জন্য বাংলার সর্বস্তরের জনসাধারণের নিকট আহŸান জ্ঞাপন করিয়াছেন। এই সপ্তাহে পাকিস্তানে উৎপাদিত পণ্য বর্জন করা হইবে।---
বাংলা দেশে গমনের জন্য পাকিস্তানী বিমান ও জাহাজকে মালদ্বীপের বৃটিশ ঘাটি ব্যবহারের অনুমতি দান
ওয়াকিফহাল সূত্রে প্রাপ্ত এক সংবাদে প্রকাশ, মালদ্বীপের গান নামক স্থানে বৃটেনের যে ঘাটি রহিয়াছে, তাহা বাংলা দেশগামী পাকিস্তানী সামরিক বিমান ও জাহাজসমূহকে ব্যবহার ও সুযোগ-সুবিধা গ্রহণের জন্য পাকিস্তানকে অনুমতি প্রদান করিয়াছে। সিংহলী বন্দরে অনুরূপ সুযোগ-সুবিধা প্রার্থনা করিয়া পাকিস্তান সরকার সিংহলের নিকট অনুরোধ জানায়। কিন্তু সিংহল উক্ত অনুরোধ প্রত্যাখ্যান করার পর বৃটেনের নিকট পাকিস্তান মালদ্বীপের বৃটিশ ঘাটি ব্যবহারের অনুমতি প্রার্থনা করিলে বৃটিশ সরকার তাহা মঞ্জুর করে।
লেখকঃ মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, পরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
বুলেট-বেয়নেট দ্বারা কখনও সাড়ে ৭ কোটি বাঙালীর দাবীকে স্তদ্ধ করা যাইবে না : বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর অহিংস-অসহযোগ আন্দোলন ও তার ব্যাপকতা
বঙ্গবন্ধু-ইয়াহিয়া দুদিনের আলোচনায় কোন ফল আসে নি, বঙ্গবন্ধুর জবাব আলোচনা চলবে
৫২তম জন্মদিনে আপনার সব চাইতে বড় ও পবিত্র কামনা কি? বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জবাব, ‘জনগণের সার্বিক মুক্তি
বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের অসহযোগ আন্দোলনের ৩৫ দফা নির্দেশ জারি
শেখ মুজিবের উপর ভরসা রাখুন, অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করুন
দোষ করিল লাহোর আর বুলেট বর্ষিত হইল ঢাকায়
১৯৭১ সালের ১২ মার্চ : কুর্মিটোলা মার্শাল ল’ অফিস ছাড়া কোথাও পাকিস্তানী পতাকা ওড়ে নাই
বিদেশী সাংবাদিকদের প্রতি শেখ মুজিবের আহবান
পূর্বাঞ্চলে যে ‘ভয়াবহ অবস্থা’ চলিতেছে, পশ্চিম পাকিস্তানের লোকেরা তাহা জানে না
বঙ্গবন্ধু শেখ মুজিবের শর্ত মানিয়া লও
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : বঙ্গবন্ধু
ঢাকার রাজপথে স্বাধিকারকামী জনতার দৃপ্ত পদচারণা কন্ঠে কন্ঠে ক্ষুব্ধ গর্জন, প্রাণে প্রাণে সংগ্রামী শপথ
ঢাকার উত্তপ্ত রাজপথ, নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক ধোঁয়াশায় কাটে ৬ই মার্চ
দেশে যদি বিপ্লবের প্রয়োজন দেখা দেয়, তবে সে বিপ্লবের ডাক আমিই দিব, আমিও কম বিপ্লবী নই: বঙ্গবন্ধু
দানবের সঙ্গে সংগ্রামের জন্য যেকোন পরিণতিকে মাথা পাতিয়া বরণের জন্য আমরা প্রস্তুত : বঙ্গবন্ধু
৩ হইতে ৬ মার্চ প্রতিদিন সকাল ৬টা হইতে দুপুর ২টা পর্যন্ত সমগ্র প্রদেশে হরতাল পালন করুন : বঙ্গবন্ধু
২ মার্চ বঙ্গবন্ধুর সাংবাদিক সম্মেলন
আসুন, পরিষদেই সমাধান খোঁজা হইবে : বঙ্গবন্ধু
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা : প্রয়োজন সমন্বিত উদ্যোগ
ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে
নারী ও শিশু নির্যাতন: সভ্য সমাজের বর্বর বার্তা
Developed By Muktodhara Technology Limited